এই সর্বজনীন বিষয়বস্তু প্রদর্শনের শর্তে "Snap", "আমরা" ও "আমাদের" বলতে হয় Snap Inc. (যদি আপনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন বা যুক্তরাষ্ট্রে অবস্থিত কোন ব্যবসার পক্ষে এই সেবা ব্যবহার করেন) অথবা Snap Group Limited (যদি আপনি অন্য কোথাও বাস করেন বা অন্য কোথাও অবস্থিত কোন ব্যবসার পক্ষে এই সেবা ব্যবহার করেন) বোঝানো হয়েছে। Snap এর অডিওভিজ্যুয়াল প্লেয়ার ও অন্যান্য পণ্য যেগুলো আপনাদেরকে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে ("Embed") তা সংযুক্ত করার মধ্য দিয়ে আপনি এই সার্বজনীন বিষয়বস্তু প্রদর্শন শর্তের সাথে সম্মত হন যা রেফরেন্সের মাধ্যমে আমাদের পরিষেবার শর্তাবলী, গোপনীয়তা নীতি, কমিউনিটি নির্দেশিকা এবং বিজ্ঞাপন নীতি নিগমবদ্ধ করে (সম্মিলিতভাবে এবং এই সার্বজনীন বিষয়বস্তু প্রদর্শন শর্তের সাথে, "শর্তসমূহ")। Embed হল আমাদের একটি পরিষেবা; আমাদের পরিষেবার শর্তে এই শব্দটি সংজ্ঞায়িত করা হয়েছে এবং শর্তাবলীতে একাধিকবার ব্যবহার করা হয়েছে। অনুগ্রহ করে শর্তাবলীসমূহ মনযোগ সহকারে পড়ুন। আমরা কোন নোটিশ ছাড়াই যেকোন সময় শর্তাবলী হালনাগাদ বা পরিবর্তন করতে পারি, তাই অনুগ্রহ করে নিয়মিতভাবে তা পড়ুন। এই পরিষেবার ব্যবহার চালিয়ে যাওয়ার মানে হল আপনি শর্তাবলীর যেকোন হালনাগাদ গ্রহন করবেন। এই সর্বজনীন বিষয়বস্তু প্রদর্শনের শর্তাবলীর এই পরিষেবা পরিচালনাকারী অন্যান্য শর্তের সাথে যেখানে দ্বন্দ্ব হয়, সেখানে এই সর্বজনীন বিষয়বস্তু প্রদর্শনের শর্তাবলী প্রযোজ্য হবে।
পরিষেবার শর্তাবলীর অনুস্মারক ও সালিশি নোটিশ: যুক্তরাষ্ট্রে বসবাসকারী এবং যুক্তরাষ্ট্রে ব্যবসা রয়েছে আমাদের এমন ব্যবহারকারীগণের অনুস্মারক হিসাবে, আমাদের পরিষেবার শর্তাবলী যাতে নিম্নলিখিত অনুচ্ছেদসমূহ অন্তর্ভুক্ত রয়েছে: ক্ষতিপূরণ, অস্বীকারমূলক বিবৃতি, দায়বদ্ধতার সীমাবদ্ধতা এবং সালিশি, ক্লাস-একশন ও জুরি ওয়েভার এই সার্বজনীন বিষয়বস্তু প্রদর্শন শর্তের ক্ষেত্রে প্রযোজ্য এবং এগুলো এর সাথে সম্পৃক্ত। এর মানে হল, অন্যান্য বিষয়ের সাথে, আমাদের পরিষেবার শর্তাবলীতে উল্লিখিত কিছু বিশেষ ধরণের বিরোধ ব্যতিরেকে, আপনি এবং Snap সম্মত হন যে আমাদের মধ্যে বিরোধ আবশ্যিক বাধ্যতামূলক সালিশির মাধ্যমে নিস্পত্তি হবে এবং আপনি ও Snap ক্লাস-একশন মামলা বা ক্লাস-ওয়াইড সালিশিতে অংশগ্রহনের যেকোন অধিকার পরিত্যাগ করবেন।