সর্বজনীন কন্টেন্ট প্রদর্শনের শর্তাবলী
সংস্থাপন ব্যবহার করে, আপনি Snapchat অ্যাপ্লিকেশনের বাইরে সর্বজনীন কন্টেন্ট প্রদর্শন করতে পারবেন। আমাদের কমিউনিটির সদস্যবৃন্দকে (আপনি সহ) সর্বজনীন বিষয়বস্তু আরো বেশি দর্শকবৃন্দের সাথে শেয়ার করতে সক্ষম করে তোলার জন্য আমরা যেখানে এই ফিচারটি প্রদান করি, সেখানে এটি ব্যবহার করার সময় আপনাকে নিম্নলিখিত বিষয়গুলিও মেনে চলতে হবে:
Snapchat ব্র্যান্ড নির্দেশিকা সহ, সর্বদা আমাদের দেওয়া যে কোনো ব্র্যান্ডিং বা আরোপণের বাধ্যবাধকতাগুলি মেনে সংস্থাপন এবং সর্বজনীন বিষয়বস্তু প্রদর্শন বৈশিষ্ট্যটি ব্যবহার করুন।
একটি অনুস্মারক হিসেবে, আপনার সংস্থাপনের ব্যবহার প্রকৃতপক্ষে Snapchat এর একটি ব্যবহার এবং অবশ্যই আমাদের কমিউনিটি নির্দেশিকা মেনে তা করতে হবে।
এই সর্বজনীন বিষয়বস্তু প্রদর্শনের শর্তাবলীতে আমাদের আপনাকে মঞ্জুর করা লাইসেন্সটি সর্বজনীন বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত থাকতে পারে এমন তৃতীয় পক্ষের মেধা সম্পত্তি বা অন্যান্য মালিকানার অধিকারসমূহের একটি লাইসেন্সকে অন্তর্ভুক্ত করে না। সংস্থাপন ব্যবহার করে একটি ওয়েবসাইট, বা মোবাইল অ্যাপ্লিকেশনে সর্বজনীন বিষয়বস্তু ব্যবহার এবং বিতরণ করার আগে আপনি প্রয়োজনীয় সমস্ত অধিকার, অনুমতি, এবং লাইসেন্স পেতে সম্মত হচ্ছেন।
আমাদের বা সর্বজনীন কন্টেন্টের অন্য কোনো স্বত্বাধিকারীর সর্বজনীন কন্টেন্টের ব্যবহারের ওপর আরোপিত যে কোনো বাধ্যবাধকতা বা নিষেধাজ্ঞা সবসময় মেনে চলুন।
আমরা—বা সর্বজনীন কন্টেন্টের স্বত্বাধিকারী, সেটি আমরা না হলে—আপনাকে সর্বজনীন বিষয়বস্তু এবং সংশ্লিষ্ট সংস্থাপনটি অপসারণ করতে বললে সঙ্গে সঙ্গে সেটি অপসারণ করুন।
সর্বজনীন কন্টেন্টের স্বত্বাধিকারীর সুস্পষ্ট অনুমতি ছাড়া কোনো বিজ্ঞাপন বা বিজ্ঞাপনী পণ্যে সর্বজনীন বিষয়বস্তু ব্যবহার করবেন না।
Snap, তার কোনো ব্যবহারকারী বা তৃতীয় পক্ষের কন্টেন্ট সরবরাহকারীদের সাথে স্পন্সরশীপ আছে এরকম ইঙ্গিত দিতে, অনুমোদন আছে বোঝাতে, বা সংযুক্ত থাকার মিথ্যা ভরসা দেওয়ার জন্য সংস্থাপন বা সর্বজনীন বিষয়বস্তু ব্যবহার করবেন না।
শর্তাবলী লঙ্ঘন করে এমন একটি উপায়ে সংস্থাপন বা সর্বজনীন বিষয়বস্তু বা Snapchat অ্যাপ্লিকেশন সম্পর্কিত ডেটা সংগ্রহ করবেন না।
সর্বদা প্রযোজ্য সমস্ত আইন, নিয়ম ও বিধি অনুযায়ী সংস্থাপন ব্যবহার এবং সর্বজনীন কন্টেন্ট প্রদর্শন করবেন।
এমন কোনো ওয়েবসাইট, বা মোবাইল অ্যাপ্লিকেশনে সংস্থাপন বা সর্বজনীন কন্টেন্ট ব্যবহার করবেন না যার শর্তাদির সাথে এই শর্তাবলীর সংঘাত হয়।
সংস্থাপন বা সর্বজনীন কন্টেন্ট এমন কোনো ভাবে ব্যবহার করবেন না যা নির্দেশ করে যে এটি Snapchat অ্যাপ্লিকেশন ছাড়া অন্য একটি সোশ্যাল প্ল্যাটফর্ম বা মাধ্যমের।
Snapchat অ্যাপ্লিকেশনকে নকল করতে বা তার সাথে প্রতিদ্বন্ধীতা করতে সংস্থাপন বা সর্বজনীন কন্টেন্ট ব্যবহার করবেন না।