Snap দ্বারা প্রদত্ত পরিসরের মধ্যে আপনি আপনার নির্মাতা সাবস্ক্রিপশনের জন্য প্রযোজ্য মূল্য নির্ধারণ করতে পারেন। Snap যেকোনো সময় মূল্য ন্যূনতম, সর্বাধিক এবং উপলভ্য স্তর সেট বা সামঞ্জস্য করতে পারে। সাবস্ক্রিপশন পেমেন্ট একটি অ্যাপ-স্টোর প্রদানকারী বা অন্য তৃতীয় পক্ষের ক্রয় প্ল্যাটফর্ম (“ক্রয় প্রদানকারী”) দ্বারা প্রক্রিয়া করা হয়, যার প্রত্যেকটি প্ল্যাটফর্ম ফি ধরে রাখতে পারে।
প্রতি মাসে,আমরা আপনাকে আপনার নির্মাতা সাবস্ক্রিপশন অ্যাক্সেসের জন্য প্রদত্ত অর্থের একটি অংশ (যা নিচে সংজ্ঞায়িত করা হয়েছ) আমরা আপনাকে প্রদান করব। “মোট আয়” বলতে আপনার নির্মাতা সাবস্ক্রিপশনের গ্রাহকদের কাছ থেকে Snap কর্তৃক প্রকৃতপক্ষে প্রাপ্ত অর্থকে বোঝায়, যা থেকে আয় শেয়ার থেকে কর্তন (নিচে সংজ্ঞায়িত) বাদ দেওয়া হয়েছে। “আয় শেয়ার থেকে কর্তন” বলতে বোঝায় (ক) এই ধরনের অর্থের সাপেক্ষে সংগ্রহ, আটক বা পরিশোধ করার জন্য প্রয়োজনীয় কোনো কর (Snap-এর নিট আয়ের উপর আরোপিত কর ব্যতীত), (খ) প্ল্যাটফর্মের পারিশ্রমিক, এবং (গ) গ্রাহকদের দেওয়া যেকোনো ও সমস্ত মুল্য ফেরত।
আপনি আরও সম্মত হচ্ছেন যে Snap আপনার মোট আয়ের (“পারিশ্রমিক”) শতাংশ বজায় রাখবে,যা আমরা ক্রয় প্রদানকারীকে পরবর্তী বিজ্ঞপ্তি এবং/অথবা অনুমোদন ছাড়াই সংগ্রহ ও অর্থ প্রদান করার নির্দেশ দিতে পারি। পারিশ্রমিকের পরিমাণ Snap-এর নিজস্ব বিবেচনার ভিত্তিতে নির্ধারিত হয়। Snapchat অ্যাপ্লিকেশনে প্রদর্শিত যেকোনো পেমেন্টের পরিমাণ আনুমানিক, শুধুমাত্র সুবিধার জন্য আপনাকে দেখানো হয়েছে এবং এটি পরিবর্তন সাপেক্ষ হতে পারে। আপনার যদি Snap-এর কাছে কোনো অর্থ পাওয়ার বাকি থাকে, তাহলে (আপনি যে কোনো পেমেন্টের শর্ত হিসাবে) পেমেন্ট প্রদানকারী রিফান্ড, চার্জব্যাক, জালিয়াতি এবং/অথবা আপনি Snap-এ ঋণী হতে পারেন এমন অন্যান্য যে কোনো পরিমাণের জন্য অ্যাকাউন্ট তৈরি বা স্থগিত রাখার প্রয়োজন হতে পারে। আপনি যদি এই নির্মাতা সাবস্ক্রিপশন শর্তাবলী মেনে না চলেন এবং একটি বৈধ পেমেন্ট অ্যাকাউন্ট সাফল্যের সাথে সেট আপ না করেন, তাহলে আপনি এই ধরনের কোনো অনুমানের জন্য পেমেন্ট পাওয়ার যোগ্য হবেন না। কোনো পেমেন্টের চূড়ান্ত পরিমাণ আপনার পেমেন্ট অ্যাকাউন্টে প্রতিফলিত হবে, যা আপনি আমাদের পেমেন্ট প্রদানকারীর সাথে স্থাপন করেছেন। স্বচ্ছতার জন্য, Snapchat অ্যাপ্লিকেশনে দেখানো আনুমানিক পেমেন্টের পরিমাণ বা পরিমাণ কোনো অধিকার প্রদান বা বোঝানোর উদ্দেশ্যে নয় অথবা কোনো বাধ্যবাধকতার উপস্থাপন করে না, সম্পত্তি গঠন করে না, হস্তান্তরযোগ্য বা বরাদ্দযোগ্য নয়, এবং বিক্রয়, বারটার বা বিনিময়ের বিষয় হতে পারে না।
সংক্ষেপে: $100 USD হলো আমাদের ন্যূনতম পেমেন্টের সীমা। আপনি ন্যূনতম অর্থপ্রদানের সীমা ছুঁয়ে ফেললে, আমাদেরকে অর্থপ্রদান করতে অনুরোধ করতে পারেন। যদি একটি নির্দিষ্ট সময়সীমার পরে আপনি তা করতে ব্যর্থ হন, তবে আমরা আপনাকে পেমেন্ট প্রদান করার চেষ্টা করব, যতক্ষন আপনি এই নির্মাতা সাবস্ক্রিপশন সংক্রান্ত শর্তাবলী মেনে চলছেন। আপনি যদি তা না করতে পারেন, তাহলে আপনি কোনো প্রযোজ্য যোগ্যতা নির্ধারণকারী কার্যকলাপ এর জন্য পেমেন্ট পাওয়ার যোগ্য হবেন না। আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো পেমেন্ট সংক্রান্ত সমস্যার বা আপনার পেমেন্ট অ্যাকাউন্টে দাবি না করা কোনো ফান্ডের জন্য আমরা দায়বদ্ধ নই। আপনি যদি এই নির্মাতা সাবস্ক্রিপশন সংক্রান্ত শর্তাবলী বা আমাদের সাথে করা অন্যান্য চুক্তি লঙ্ঘন করেন, তবে নির্দিষ্ট কারণে আমরা আপনার পেমেন্ট স্থগিত বা সামঞ্জস্য করতে পারি।