Snap Lens+ পেআউট প্রোগ্রামের শর্তাবলী
কার্যকর হওয়ার তারিখ: 1 সেপ্টেম্বর, 2026
স্বাগতম! আমরা খুবই আনন্দিত যে আপনি Snap-এর লেন্স+ পেআউট প্রোগ্রাম (“প্রোগ্রাম”) এ আগ্রহী। এই শর্তাবলী মেনে নেওয়া যোগ্য ব্যবহারকারীদের (যাদের এই শর্তাবলীতে "পরিষেবা প্রদানকারী" বা "ক্রিয়েটর" বলা হয়েছে) Lens Studio ব্যবহার করে Snapchat-এ মানসম্পন্ন লেন্স তৈরি ও জমা দেওয়ার মাধ্যমে Snap-এর থেকে আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ দেয় এই প্রোগ্রামটি। এই কাজকে আমরা "যোগ্য কার্যকলাপ" হিসেবে সংজ্ঞায়িত করেছি এবং নিচে বিস্তারিত বর্ণনা করেছি।
আমরা এই Lens+ পেআউট প্রোগ্রামের শর্তাবলী (“শর্তাবলী”) তৈরি করেছি, যাতে আপনি এই প্রোগ্রামে আপনার লেন্স জমা দেওয়া ও এতে অংশ নেওয়ার প্রযোজ্য নিয়ম ও শর্তাবলী জানতে পারেন যদি আপনি এর জন্য যোগ্য হন। এই শর্তাবলী আপনার (বা আপনার প্রতিষ্ঠানের) এবং প্রযোজ্য Snap সত্তার মধ্যে একটি আইনিভাবে বাধ্যতামূলক চুক্তি গঠন করে, যা ক্রিয়েটর পেমেন্ট শর্তাবলী (“Snap”)-তে বিস্তারিত বর্ণিত আছে, তাই অনুগ্রহ করে এগুলো মনোযোগ সহকারে পড়ুন। শুধুমাত্র যে ব্যবহারকারীরা এই সমস্ত শর্ত স্বীকার করবেন এবং মেনে চলবেন, তারাই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য উপযুক্ত বিবেচিত হবে।
এই শর্তাবলীতে উল্লেখিত 'প্রোগ্রাম' এবং প্রতিটি পণ্য ও পরিষেবাকে Snap-এর পরিষেবার শর্তাবলীতে সংজ্ঞাভুক্ত অনুযায়ী “পরিষেবা” বলা হবে। এই শর্তাবলীতেপরিষেবার শর্তাবলী,কমিউনিটি নির্দেশিকা, Lens Studio লাইসেন্স চুক্তি, জেনারেটিভ লেন্স টুল শর্তাবলী, Snap ক্রিয়েটর পেমেন্ট শর্তাবলী, Snapchat ব্র্যান্ড নির্দেশিকা, Snapcode ব্যবহারের নির্দেশিকা, Snapchat নির্দেশিকা এবং Lens Studio জমা দেওয়ার নির্দেশিকাসহ অন্যান্য প্রযোজ্য নীতি ও নির্দেশিকা অন্তর্ভুক্ত করা হয়েছে (যার প্রতিটিকে "অন্তর্ভুক্ত শর্তাবলী" এবং একত্রে "অন্তর্ভুক্ত শর্তাবলীসমূহ" বলা হবে)। আপনি যখন পরিষেবাগুলি ব্যবহার করেন তখন আমরা কীভাবে তথ্য পরিচালনা করি সেই সম্বন্ধে জানতে অনুগ্রহ করে আমাদের গোপনীয়তা নীতি পর্যালোচনা করুন।
এই শর্তাবলীর সাথে অন্য কোনো অন্তর্ভুক্ত শর্তাবলীর দ্বন্দ্ব বা অমিল থাকলে, প্রোগ্রামে অংশগ্রহণের ক্ষেত্রে এই শর্তাবলীই প্রাধান্য পাবে। এই শর্তাবলীতে ব্যবহৃত কিন্তু ব্যাখ্যা করা হয়নি এমন প্রতিটি বড় হাতের অক্ষরের পরিভাষার অর্থ, সংশ্লিষ্ট 'অন্তর্ভুক্ত শর্তাবলী'-তে বর্ণিত অর্থ অনুযায়ী নির্ধারিত হবে।
এই শর্তাবলী বা অন্য কোনো অন্তর্ভুক্ত শর্তাবলী লঙ্ঘনকারী কোনো ব্যবহারকারী, অ্যাকাউন্ট বা লেন্স মনিটাইজেশনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। স্পষ্টভাবে জানিয়ে রাখা ভালো, কোনো মিউজিকের সর্বস্বত্ব আপনার না থাকলে (যার মধ্যে মিউজিক ও গানের সুর নিজ রচনা, তৈরি, পরিবেশনা ও রেকর্ড করার অধিকার অন্তর্ভুক্ত) অথবা বিশ্বব্যাপী আপনার লেন্সে সেই মিউজিক বিতরণ, সিঙ্ক্রোনাইজ, কপি, প্রদর্শন, সর্বজনীনভাবে পরিবেশন বা ব্যবহারের জন্য প্রয়োজনীয় সমস্ত অধিকার ও লাইসেন্স (প্রযোজ্য রেকর্ড লেবেল, মিউজিক পাবলিশার বা অন্যান্য স্বত্বাধিকারীদের কাছ থেকে) আলাদাভাবে সংগ্রহ না করে থাকলে, আপনি আপনার লেন্সে কোনো মিউজিক ব্যবহার বা যুক্ত করতে পারবেন না। এই প্রোগ্রামে সংগীতের যেকোনো অননুমোদিত ব্যবহারের কারণে, অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি, আপনার অংশগ্রহণ স্থগিত বা সম্পূর্ণ বাতিল করা হতে পারে।
এই Lens+ পেআউট প্রোগ্রামের শর্তাবলীতে যেখানে সংক্ষেপ বা সারসংক্ষেপ দেওয়া হয়েছে, তা কেবল আপনার সুবিধার জন্যই দেওয়া হয়েছে। আপনার আইনি অধিকার ও বাধ্যবাধকতা বুঝতে এই Lens+ পেআউট প্রোগ্রামের পুরো শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন।
আপনি, আপনার জমা দেওয়া লেন্স এবং আপনার পেমেন্ট অ্যাকাউন্ট যদি ন্যূনতম যোগ্যতার মানদণ্ড পূরণ করে, তবে আপনার পরিষেবার জন্য পেমেন্ট পেতে পারেন।