ক. সাবস্ক্রিপশন পরিষেবা হিসাবে (“ক্রয়যোগ্য সাবস্ক্রিপশন”) আপনাকে ডেলিভার করা হয়েছে, এরকম যে কোনো ক্রয়যোগ্য ফিচার আপনার ক্রয় এবং ব্যবহারের উপর এই বিভাগটি প্রযোজ্য হবে। আমাদের পরিষেবায় আপনার অভিজ্ঞতা আরও ভালো করার জন্য ক্রয়যোগ্য সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি নির্দিষ্ট কিছু ফিচার, কার্যকারিতা বা অন্য সুবিধায় অ্যাক্সেস পেতে পারেন (যেমন, Snapchat+) ।
খ. ব্যতিক্রম উল্লেখ না করা হলে, অর্ডার পেজে উল্লেখ করা অনুযায়ী, মাসিক বা বার্ষিক ভিত্তিতে ক্রয়যোগ্য সাবস্ক্রিপশন উপলভ্য করা হতে পারে। কেনার তারিখ থেকেই মাসিক সাবস্ক্রিপশন শুরু হবে এবং Snap ক্রয়যোগ্য শর্তাবলী অনুযায়ী, আপনি বাতিল না করা পর্যন্ত, রোলিং মাসিক ভিত্তিতে এটি চলতে থাকবে। কেনার তারিখ থেকেই বার্ষিক সাবস্ক্রিপশন শুরু হবে এবং প্রারম্ভিক এক বছর সময়সীমার জন্য এটি চলতে থাকবে, তারপর অতিরিক্ত এক বছরের জন্য এটি রিনিউ করা হবে, যদি না, এই সব Snap ক্রয়যোগ্য ফিচারের শর্তাবলী অনুযায়ী আপনি বাতিল করেন। প্রতিটি মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশনের জন্য ক্রয়যোগ্য সাবস্ক্রিপশনের সময়সীমা শুরু হওয়ার মুখেই প্রদান করতে হবে।
গ. এই Snap পেইড শর্তাবলী অনুযায়ী আপনি বাতিল বা খারিজ না করে দিলে, আপনি সম্মত হচ্ছেন যে, কেনার সময় আপনি সাবস্ক্রিপশন প্ল্যানের যে প্রাথমিক সময়সীমা বেছে নিয়েছিলেন, সেই একই সময় অনুযায়ী, পরবর্তী সময়সীমার জন্য আপনার ক্রয়যোগ্য সাবস্ক্রিপশন আপনা-আপনি রিনিউ করা হবে। এই Snap পেইড শর্তাবলী অনুযায়ী, আপনার পেইড সাবস্ক্রিপশন বাতিল বা খারিজ না করা হলে, প্রতিটি রিনিউয়াল বিলিং সময়সীমার শুরুতে, তৎকালীন-বর্তমানের রেট অনুযায়ী, আপনা-আপনি, আপনার বেছে নেওয়া প্রারম্ভিক পেমেন্ট পদ্ধতি (যেমন ক্রেডিট কার্ড) চার্জ করার জন্য আমাদেরকে বা আপনার ক্রয়যোগ্য প্রোভাইডারকে সুস্পষ্টভাবে অনুমোদন প্রদান করছেন। তৎকালীন-বর্তমানের সাবস্ক্রিপশনের মূল্য অনুযায়ী রিনিউয়ালের মূল্য নির্ধারণ করা হবে, যা আপনার রিনিউয়ালের আগেই আপনাকে জানিয়ে দেওয়া হবে। রিনিউয়ালের অনুরোধ করার পর যদি আপনার অরিজিনাল ক্রয় পদ্ধতি খারিজ হয়ে যায়, তাহলে আপনার তৎকালীন-বর্তমানের বিলিং সময়সীমার শেষে আপনার ক্রয়যোগ্য সাবস্ক্রিপশন বাতিল করা হবে।
ঘ. আপনার ক্রয়যোগ্য সাবস্ক্রিপশন আপনা-আপনি রিনিউ হয়ে যাওয়া এবং ভবিষ্যতে সাবস্ক্রিপশনের চার্জ কেটে নেওয়া এড়াতে হলে আপনাকে অবশ্যই আপনার সাবস্ক্রিপশন রিনিউ হওয়ার তারিখের আগে যে কোনো সময়, Snapchat বা ক্রয়যোগ্য সাবস্ক্রিপশন কেনার জন্য আপনার ব্যবহার করা পার্চেজ প্রোভাইডারের অফার করা বাতিলকরণ প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে অবশ্যই আপনার ক্রয়যোগ্য সাবস্ক্রিপশন বাতিল করতে হবে।
ঙ. আপনি যদি আপনার ক্রয়যোগ্য সাবস্ক্রিপশন বাতিল করেন, তবুও আপনার তৎকালীন-বর্তমানের বিলিং পিরিয়ডের শেষ পর্যন্ত, এটির সমস্ত ফিচারে আপনার প্রবেশাধিকার থাকবে। আপনার বর্তমানের বিলিং সময়সীমার মেয়াদ শেষ হয়ে গেলে, আপনার ক্রয়যোগ্য সাবস্ক্রিপশনের অংশ হিসাবে, আপনার কাছে উপলভ্য করা যে কোনো ফিচারে আপনার প্রবেশাধিকার এবং ব্যবহার আমরা বন্ধ করব (যার মধ্যে রয়েছে, অনুরূপ যে কোনো ফিচার সাপেক্ষে, আপনার জন্য উপলভ্য করা কোনো কনটেন্ট বা তথ্য)। আপনি যদি ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে বা যুক্তরাজ্যে অবস্থান করেন এবং সেকশন 15 অধীনে অনুমোদিত 14 দিনের কুলিং-অফ সময়সীমাতে আপনি যদি ক্রয়যোগ্য সাবস্ক্রিপশন বাতিল করে থাকেন, তাহলে আপনার ক্রয়যোগ্য সাবস্ক্রিপশন আপনা-আপনি, সাথে সাথেই শেষ হয়ে যাবে এবং এটির কোনো ফিচার এবং সুবিধায় আপনার কোনো প্রবেশাধিকার থাকবে না।
চ. আমরা যদি ক্রয়যোগ্য সাবস্ক্রিপশনের ক্রয়মূল্য পরিবর্তন করি, তাহলে আমরা আপনাকে যথাযথ সময় দিয়ে বিজ্ঞপ্তি প্রদান করব। ক্রয়যোগ্য সাবস্ক্রিপশনে মূল্য সংক্রান্ত যে কোনো পরিবর্তনই আমরা আপনাকে বিজ্ঞপ্তি দেওয়ার তারিখের পর পরবর্তী সাবস্ক্রিপশনের বিলিং সময়সীমার শুরুতে কার্যকর হবে। আপনি যদি অনুরূপ কোনো পরিবর্তনে সম্মত না হন, তাহলে মূল্য পরিবর্তনের আগে আপনার ক্রয়যোগ্য সাবস্ক্রিপশন আপনাকে বাতিল করতে হবে।
ছ. বর্তমানে Snapchat+ ফিচার এবং সুবিধাগুলো আমাদের Snapchat+ সাপোর্ট পেজে তালিকাভুক্ত করা আছে, এই শর্তগুলোর 11 সেকশন অনুযায়ী, এগুলো পরিবর্তনের শর্তাধীন।
জ. অন্য কোনো অ্যাকাউন্টধারীর কেনা ফ্যামিলি প্ল্যানের সদস্য হিসাবে আপনি যদি ক্রয়যোগ্য সাবস্ক্রিপশনে প্রবেশাধিকার পান, তাহলে প্রাথমিক অ্যাকাউন্টধারী যদি ফ্যামিলি প্ল্যানটি বাতিল করেন বা তার অ্যাকাউন্ট যদি অন্য কোনো কারণে বাতিল হয়ে যায়, তাহলে ক্রয়যোগ্য সাবস্ক্রিপশনে আপনার প্রবেশাধিকার বাতিল হয়ে যাবে।
সংক্ষিপ্ত তথ্য: ক্রয়যোগ্য সাবস্ক্রিপশনের মাধ্যমে ফিচার, কার্যকারিতা এবং নানা সুবিধায় প্রবেশাধিকার পাওয়া যায়, যা সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। পেমেন্ট সয়ংক্রিয়ভাবে হয়, যদি না আপনি বাতিল করার সিদ্ধান্ত নেন। ক্রয়যোগ্য সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে, আপনার সাবস্ক্রিপশনের প্রাথমিক ক্রয়ের সময় আপনার ব্যবহার করা পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে আপনা-আপনি হওয়া রেকারিং পেমেন্টের জন্য অনুমোদন প্রদান করছেন।