ক্রয়যোগ্য ফিচার কেনার সময় আপনি যদি নিচে তালিকাভুক্ত কোনো দেশে বসবাস করেন, তাহলে সেই দেশের অতিরিক্ত শর্তাবলী আপনার উপর প্রযোজ্য হবে।
যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং নরওয়ে:
বাতিলকরণের অধিকার
অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনি যদি তৃতীয় পক্ষের ক্রয়সেবা প্রদানকারীর (যেমন App Store) মাধ্যমে ক্রয়যোগ্য ফিচার কিনে থাকেন, তাহলে আপনি যেভাবে বাতিল করেন এবং আপনার বাতিলকরণ সংক্রান্ত অধিকার, এই বিভাগে যেগুলো উল্লেখ করা হয়েছে, তার থেকে আলাদা হতে পারে। সেই ক্ষেত্রে আপনার ক্রয় তাদের নিয়ম ও শর্তাবলী দ্বারা পরিচালিত হবে, তাই অনুগ্রহ করে আপনার ক্রয় এর সহায়তাকারী দ্বারা প্রদান করা বাতিলকরণ সংক্রান্ত নির্দেশাবলী পড়ুন, যাতে নিশ্চিত করা যায় যে কীভাবে এবং কখন আপনি বাতিল করতে পারেন।
আপনি যদি যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন বা নরওয়ের একজন উপভোক্তা বাসিন্দা হন, তাহলে অধিকাংশ ক্রয়যোগ্য ফিচারের ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করার আইনি অধিকার আছে এবং আপনার ক্রয়ের তারিখ থেকে 14 দিনের মধ্যে ("বাতিলকরণের সময়সীমা") আপনার ক্রয় সংক্রান্ত চুক্তিটি বাতিল করতে পারেন। যেমন, আপনি যদি মাসের প্রথম দিনে ক্রয় করেন, তাহলে সেই মাসের 15তম দিনে বাতিলকরণ সময়সীমা শেষ হবে। অনুগ্রহ করে মনে রাখবেন যে এই বাতিল করার আইনি অধিকার সব ক্রয়যোগ্য ফিচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সীমাবদ্ধতা এবং ব্যতিক্রম সংক্রান্ত যে বিষয়গুলো প্রযোজ্য হবে, সেই ব্যাপারে এই বিভাগের পরের দিকে বিশদ বিবরণ দেখতে পাবেন।
আপনার বাতিল করার অধিকার প্রয়োগ করার জন্য আপনাকে অবশ্যই আমাদের অনলাইন সহায়তা পেজের মাধ্যমে অথবা ইমেইল, পোস্টের মতো স্পষ্ট বিবৃতি দ্বারা আপনার সিদ্ধান্তের ব্যাপারে আমাদেরকে অবশ্যই অবগত করতে হবে (আমাদের যোগাযোগের বিশদ বিবরণের জন্য সেকশন 14 দেখুন)। আপনি নিচে থাকা বাতিলকরণ ফর্মটি ব্যবহার করতে পারেন, তবে বাতিল করার সবচেয়ে সহজ উপায় হলো Snapchat-এ দেওয়া বাতিল সংক্রান্ত নির্দেশাবলী অনুসরণ করা।
আপনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না এবং চুক্তিটি বাতিল করতে পারবেন না, যদি: (i) আপনি বাতিলকরণ সময়সীমাতে ডিজিটাল কনটেন্ট প্রদান শুরু করার জন্য আমাদেরকে সম্মতি দিয়ে থাকেন এবং আমরা এই সময়সীমাতে ডিজিটাল কনটেন্ট প্রদান করা শুরু করে দেই; অথবা (ii) আপনি বাতিলকরণ সময়সীমার সময় আমাদেরকে ডিজিটাল পরিষেবা প্রদান করা শুরু করার অনুরোধ করেছেন এবং এই সময়সীমাতে ডিজিটাল পরিষেবা সম্পূর্ণভাবে সম্পূর্ণ করা হয়েছে।
আপনার বাতিল করার আইনি অধিকার নিম্নোক্ত অনুযায়ী ক্রয়যোগ্য ফিচার এর ক্ষেত্রে প্রযোজ্য হবে:
ক্রয়যোগ্য সাবস্ক্রিপশন: Snapchat+ এবং অন্যান্য ক্রয়যোগ্য সাবস্ক্রিপশনগুলো হলো ডিজিটাল পরিষেবা। আপনি বাতিলকরণ সময়সীমাতেই কোনো ক্রয়যোগ্য সাবস্ক্রিপশন বাতিল করতে পারেন। আপনি যদি তাই করেন, তাহলে সাবস্ক্রিপশনের জন্য আপনি যে মূল্য পেমেন্ট করেছেন, তার একটি আংশিক অর্থ ফেরত পাবেন, যা প্রাসঙ্গিক সাবস্ক্রিপশন সময়সীমা চলাকালীন আপনি কতগুলো দিন উপভোগ করেছেন, তার ভিত্তিতে এটি আনুপাতিক করা হবে। যেমন, আপনি যদি কোনো মাসিক সাবস্ক্রিপশন নেওয়ার সাত দিনের মাথায় বাতিল করেন, তাহলে আমরা সাত দিনের ব্যবহারের সমতুল অর্থ বাদ দিয়ে আপনাকে মাসিক সাবস্ক্রিপশনের বাকি অর্থ ফেরত দিয়ে দেব। আপনি যদি যুক্তরাজ্যে বসবাস করেন: (i) আপনার যদি একটি প্রাথমিক ফ্রি ট্রায়াল বা মূল্যছাড়েত সময়সীমা থাকে, তাহলে যখন সাবস্ক্রিপশনটি একটি পূর্ণ-মূল্যের ক্রয়যোগ্য সাবস্ক্রিপশনে পরিণত হবে তখন একটি নতুন বাতিলকরণের সময়সীমা প্রযোজ্য হবে; এবং (ii) আপনার যদি একটি বার্ষিক ক্রয়যোগ্য সাবস্ক্রিপশন থাকে, তাহলে প্রত্যেকবার সয়ংক্রিয়ভাবে বার্ষিক নবায়নের পরে একটি নতুন বাতিলকরণের সময়সীমা প্রযোজ্য হবে। প্রতিটি ক্ষেত্রেই, নতুন বাতিলকরণের সময়সীমা শুরু হবে যেদিন সম্পূর্ণ মূল্যের সাবস্ক্রিপশন শুরু বা নবায়ন করা হবে সেদিন থেকে এবং পরে 14 দিনের মাথায় তা সমাপ্ত হবে (যেমন, 1 জানুয়ারি যদি শুরুর তারিখ হয়, তাহলে সমাপ্তির তারিখ হবে 15 জানুয়ারি)।
স্ন্যাপস্ট্রিক রিস্টোর এবং অনুরূপ ডিজিটাল পরিষেবা: স্ন্যাপস্ট্রিক পুনরুদ্ধার হলো একটি পরিষেবা। এটি বাতিল করা যাবে না, তার কারণ কেনার পরেই পরিষেবা (আপনার স্ন্যাপস্ট্রিক পুনঃস্থাপন) সম্পূর্ণ করা হয়। যে অন্যান্য ডিজিটাল পরিষেবাগুলো আপনি কেনার পর পরই সম্পূর্ণভাবে ব্যবহার করে ফেলেছেন, সেগুলোর ক্ষেত্রেও অনুরূপটি প্রযোজ্য হবে।
ডিজিটাল কনটেন্ট: ডিজিটাল কনটেন্টের কেনাকাটা বাতিল করা যাবে না। আপনি যখন ডিজিটাল কন্টেন্ট ক্রয় করেন, তখন আপনি অবিলম্বে ডিজিটাল কন্টেন্ট প্রদান শুরু করার জন্য আমাদেরকে সম্মতি প্রদান করছেন।
আপনি যদি রিফান্ডের জন্য উপযুক্ত হন, তাহলে প্রাথমিক লেনদেনের জন্য ব্যবহার করা একটি পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে, আপনার বাতিলকরণের বিজ্ঞপ্তি পাওয়ার 14 দিনের মধ্যে আমরা রিফান্ডটি প্রদান করব।
বাতিলকরণ ফর্ম
Snap গ্রুপ লিমিটেডকে,
ঠিকানা: Snap Group Limited 50 Cowcross Street, Floor 2, London, EC1M 6AL, United Kingdom অথবা আমাদের সাথে যোগাযোগ করুন: এখানে।
আমি/আমরা [*] এই হিসাবে বিজ্ঞপ্তি দিচ্ছি যে আমি/আমরা [*] আমার/আমাদের [*] নিম্নলিখিত পরিষেবার জন্য[*]/নিম্নলিখিত পণ্য ক্রয় চুক্তি বাতিল করছি [*],
অর্ডার দেয়া হয়েছিল [*]/পাওয়া গিয়েছিল [*],
গ্রাহকের(দের) নাম,
গ্রাহকের(দের) ঠিকানা,
উপভোক্তা(দের) স্বাক্ষর (কেবলমাত্র এই ফর্মটি কাগজে ছাপিয়ে দেওয়ার ক্ষেত্রে),
তারিখ
[*] যেভাবে প্রয়োজন মুছে দিন
বেলজিয়াম (উপরে উল্লেখ করা “যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং নরওয়ে” অধীনে যেগুলো বলা হয়েছে, সেগুলো ছাড়াও অতিরিক্ত হিসাবে):
যেখানে Snap ক্রয়যোগ্য ফিচার শর্তাবলী কোনো ক্রয়যোগ্য ফিচারে আপনার প্রবেশাধিকার অবিলম্বে স্থগিত, বন্ধ বা বাতিল করা বোঝায়, আগাম বিজ্ঞপ্তি বা আপনার কোনো দায় ছাড়াই, সেক্ষেত্রে একটি আদালত বা ট্রাইবুনালের আগাম হস্তক্ষেপ ছাড়াই আপনার সাথে আমাদের চুক্তি একতরফাভাবে বাতিল করবে।
ফ্রান্স (উপরে উল্লেখ করা “যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং নরওয়ে” অধীনে যেগুলো বলা হয়েছে, সেগুলো ছাড়াও অতিরিক্ত হিসাবে):
Code de la Consommation-এর প্রেক্ষিতে আমাদের মধ্যে বিবাদের নিষ্পত্তিতে করতে আপনি ভোক্তা মধ্যস্থতাকারি পাওয়ার অধিকার রাখেন। আপনি http://www.economie.gouv.fr/mediation-conso/saisir-mediateur-তে “Commerce électronique - Vente à distance” অধীনে তালিকাভুক্ত যে কোনো মধ্যস্থতাকারীকে বেছে নিতে পারেন। তাদের যোগাযোগের বিবরণ সেখানে তালিকাভুক্ত স্বতন্ত্র মধ্যস্থতাকারী ওয়েবসাইটে পাওয়া যায়।
জার্মানি (উপরে উল্লেখ করা “যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং নরওয়ে” অধীনে যেগুলো বলা হয়েছে, সেগুলো ছাড়াও অতিরিক্ত হিসাবে):
এই সব Snap ক্রয়যোগ্য ফিচার শর্তাবলীর কিছুই বাধ্যতামূলক জার্মান আইন, বিশেষত সেকশন 327 pp, জার্মান সিভিল কোড (বিজিবি) এবং সেকশন 305 pp জার্মান সিভিল কোড (BGB) (সময়ে সময়ে করা প্রতিটি সংশোধন বা বাতিলকরণ সহ) সাপেক্ষে সাধারণ নিয়ম ও শর্তাবলীর ব্যাপারে সংস্থান সাপেক্ষে, ডিজিটাল প্রোডাক্ট এবং ডিজিটাল পরিষেবার ব্যাপারে জার্মান আইনের সংস্থান অনুযায়ী, আপনার প্রাপ্য আইনি অধিকার এবং প্রতিকারকে প্রভাবিত করবে না।
নেদারল্যান্ড (উপরে উল্লেখ করা “যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং নরওয়ে” অধীনে যেগুলো বলা হয়েছে, সেগুলো ছাড়াও অতিরিক্ত হিসাবে):
সীমাবদ্ধতা ছাড়াই, অনুচ্ছেদ 6:231-247 DCC সাপেক্ষে সাধারণ নিয়ম ও শর্তাবলী এবং অনুচ্ছেদ 7:50aa – 50 ap DCC সাপেক্ষে ডিজিটাল কনটেন্ট এবং ডিজিটাল পরিষেবার ব্যাপারে সংস্থানগুলো সহ, বাধ্যতামূলক ডাচ আইন অধীনে আপনার কাছে যে সব আইনি অধিকার এবং প্রতিকার উপলভ্য আছে, তাতে এই Snap ক্রয়যোগ্য ফিচার শর্তাবলীর কিছুই প্রভাব ফেলবে না।
যুক্তরাজ্য (উপরে উল্লেখ করা “যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং নরওয়ে” অধীনে যেগুলো বলা হয়েছে, সেগুলো ছাড়াও অতিরিক্ত হিসাবে):
যে কোনো ক্রয়যোগ্য ফিচার, যা ভোক্তা অধিকার আইন 2015-এর মতো যুক্তরাজ্যের উপভোক্তা আইন লঙ্ঘন করে বা চুক্তির শর্তাবলী পূরণ করে না, সেগুলোর ব্যাপারে আপনার আইনি অধিকারের উপর এই সেকশন বা Snap ক্রয়যোগ্য ফিচার শর্তাবলীর কিছুই প্রভাব ফেলবে না। সেক্ষেত্রেই এটা হবে, যেমন, যেখানে সেগুলো ত্রুটিপূর্ণ বা তার ভুল বর্ণনা দেওয়া হয়েছে এমন। চুক্তির সাথে সঙ্গতিপূর্ণ ক্রয়যোগ্য ফিচারগুলো প্রদান করা আমাদের একটা আইনি কর্তব্য। আপনার যদি মনে হয় যে আপনার কেনা কোনো ক্রয়যোগ্য ফিচারের মধ্যে কোনো সমস্যা আছে, তাহলে অনুগ্রহ করে সেকশন 13-তে উল্লেখ করা যোগাযোগের বিশদ বিবরণ ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার উপভোক্ত সংক্রান্ত অধিকারগুলোর বিশদ তথ্যের জন্য অনুগ্রহ করে www.adviceguide.org.uk-তে নাগরিক পরামর্শ ওয়েবসাইট ভিজিট করুন অথবা 0808 223 1133 নম্বরে কল করুন।