আমরা যদি নির্ধারণ করি যে আপনি উপযুক্ত কার্যকলাপে অংশগ্রহণ করেছেন, তাহলে Snapchat অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে একটি বিজ্ঞপ্তি পাঠিয়ে আপনার যোগ্যতাশর্তের ব্যাপারে আপনাকে আমরা জানিয়ে দেব।
এই স্পটলাইট শর্তাবলীর সাথে আপনার সম্মতি সাপেক্ষে, তারপর, আইন দ্বারা অনুমোদিত সীমা পর্যন্ত, আপনি (অথবা আপনার পিতামাতা/আইনী অভিভাবক বা ব্যবসায়িক সত্তা, প্রযোজ্য হিসাবে) আপনার প্রোফাইলে প্রাসঙ্গিক অপশন নির্বাচন করে অর্থ প্রদানের অনুরোধ করতে পারবেন। সঠিকভাবে কোনো অর্থপ্রাপ্তির জন্য আপনি অনুরোধ করতে চাইলে, আপনার সপক্ষে পর্যাপ্ত ক্রিস্টাল থাকতে হবে যাতে তা ন্যূনতম $100 মার্কিন ডলার (“অর্থপ্রাপ্তির নিম্নসীমা”) অর্থপ্রাপ্তির যোগ্য হয়।
অনুগ্রহ করে মনে রাখবেন: আপনি যদি একজন উপযুক্ত নির্মাতা হন এবং (ক) আমরা যদি এক বছরের সময়সীমাতে আপনার থেকে কোনো উপযুক্ত কার্যকলাপের ক্ষেত্রে কোনো ক্রিস্টাল রেকর্ড এবং অ্যাট্রিবিউট না করে থাকি অথবা (খ) আপনি দুই বছরের সময়সীমার জন্য অবিলম্বে পূর্বনির্ধারিত অনুচ্ছেদ সাপেক্ষে অর্থপ্রদানের বৈধ অনুরোধ যদি না করে থাকেন, সেক্ষেত্রে — প্রযোজ্য সময়সীমা শেষ হওয়ার পর — নিম্নোক্ত শর্তাধীনে, অনুরূপ সময়সীমা শেষ হওয়ার পর আপনার উপযুক্ত অ্যাক্টিভিটি আমরা অ্যাট্রিবিউট করেছি বা রেকর্ড করেছি, এমন ক্রিস্টালের ভিত্তিতে, কোনো পাওনা অর্থ থাকলে, তা আপনার পেমেন্ট অ্যাকাউন্টে বিতরণ করা হবে যদি প্রতিটি ক্ষেত্রেই: (I) আপনি অর্থপ্রাপ্তির নিম্নসীমায় পৌঁছে থাকেন, (II) আপনি একটি অর্থপ্রদানযোগ্য অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, (III) আপনি প্রয়োজনীয় যোগাযোগের তথ্য এবং আপনাকে অর্থপ্রদানের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য সরবরাহ করে করেছেন, (IV) অনুরূপ উপযুক্ত অ্যাক্টিভিটি যেসব ক্রিস্টাল আমরা রেকর্ড করেছি এবং আপনাকে বরাদ্দ করেছি, এরকম কোনো ক্রিস্টাল এর পরিপ্রেক্ষিতে আমরা এখনও কোনো অর্থপ্রদান করিনি, (V) আপনার SNAPCHAT অ্যাকাউন্ট ও অর্থপ্রাপ্তির অ্যাকাউন্ট উপযুক্ত অবস্থায় আছে, এবং (VI) আপনি বাকি সমস্ত ক্ষেত্রে এই স্পটলাইট শর্তাবলী এবং আমাদের তৃতীয় পক্ষের পেমেন্ট প্রদানকারীর পদ্ধতি ও শর্তাবলী মেনে চলছেন। তবে প্রযোজ্য সময়ের শেষে আপনি যদি পূর্বের সব শর্ত সম্পূর্ণরূপে পূরণ না করেন, তবে আপনি এই ধরনের উপযুক্ত কার্যকলাপের জন্য অর্থপ্রাপ্তির যোগ্য বলে বিবেচিত হবেন না।
Snap-এর পক্ষ থেকে সহায়ক বা অনুমোদিত সংস্থা বা অন্যান্য অনুমোদিত তৃতীয় পক্ষের অর্থপ্রদানকারীদের দ্বারা আপনাকে অর্থপ্রদান করা হতে পারে, যা এই স্পটলাইট শর্তাবলীর অধীনে প্রদানকারী হিসাবে কাজ করতে পারে। এই স্পটলাইট এর শর্তাবলী বা প্রযোজ্য পেমেন্ট অ্যাকাউন্টের শর্তাবলী মেনে চলতে আপনার ব্যর্থতা সহ Snap-এর নিয়ন্ত্রণের বাইরে এমন কোনো কারণে কোনো বিলম্ব, ব্যর্থতা বা পেমেন্ট আপনার পেমেন্ট অ্যাকাউন্টে স্থানান্তর করতে না পারার জন্য Snap দায়বদ্ধ থাকবে না। Snap-এর নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে, আপনি (অথবা প্রযোজ্য ক্ষেত্রে আপনার বাবা-মা/আইনি অভিভাবক বা ব্যবসায়িক সত্তা) ছাড়া অন্য কেউ, আপনার উপযুক্ত কার্যকলাপের উপর ভিত্তি করে রেকর্ড করা এবং আপনাকে বরাদ্দ করা কোনো ক্রিস্টালের উপর ভিত্তি করে অর্থ প্রদানের অনুরোধ করলে বা আপনার অর্থপ্রাপ্তির অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ব্যবহার করে অর্থ স্থানান্তর করলে Snap দায়ী থাকবে না। আপনি যদি আমাদের এবং আমাদের অনুমোদিত তৃতীয় পক্ষের পেমেন্ট প্রোভাইডারের কর্মপ্রণালী অনুসারে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে পেমেন্ট স্থানান্তরের জন্য Snap-কে অনুমতি প্রদান করে থাকেন, তবে স্পটলাইটের এসব শর্তাবলী মেনে চলা সাপেক্ষে Snap আপনার যে কোনো বা সম্পূর্ণ পেমেন্ট স্পটলাইট শর্তাবলীর আওতায় এ জাতীয় প্রতিষ্ঠানে হস্কোতান্নোতর করতে পারে বলে স্বীকৃতি ও সম্মতি প্রদান করছেন। পেমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারে প্রদান করা হবে, তবে স্পটলাইট নির্দেশিকা এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলিতে প্রদত্ত বিশদ ব্যাখ্যা অনুসারে, এবং আমাদের তৃতীয় পক্ষের অর্থপ্রদানকারীর শর্তাবলী সাপেক্ষে উপযুক্ত ব্যবহারিক, বিনিময় এবং লেনদেন পারিশ্রমিক প্রদানের সাপেক্ষে আপনার পেমেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি আপনার স্থানীয় মুদ্রায় অর্থ উত্তোলনের সিদ্ধান্ত নিতে পারেন। Snapchat অ্যাপ্লিকেশনে প্রদর্শিত অর্থপ্রদানের যে কোনো পরিমাণ আনুমানিক, এবং এটি পরিবর্তিত হতে পারে। কোনো পেমেন্টের চূড়ান্ত পরিমাণ আপনার অর্থপ্রাপ্তির অ্যাকাউন্টে প্রদর্শিত হবে।
আমাদের অন্যান্য অধিকার ও প্রতিবিধানের পাশাপাশি, আমরা আইন দ্বারা অনুমোদিত সীমা পর্যন্ত কোন সতর্কতা বা আগাম বিজ্ঞপ্তি না দিয়েই এই স্পটলাইট শর্তাবলীর অধীনে কোনো সন্দেহজনক অবৈধ ক্রিয়াকলাপের জন্য, এই স্পটলাইট শর্তাবলী মেনে চলতে ব্যর্থ হওয়ার কারণে, ভুল করে আপনাকে অতিরিক্ত অর্থ প্রদান করা হলে, বা আমাদের কাছে অন্য কোনো চুক্তির অধীনে আপনার পরিশোধযোগ্য কোনো প্রদেয় পারিশ্রমিকের সমপরিমাণ কেটে নিতে, আমরা পেমেন্ট আটকে রাখা, কেটে নেওয়া, সামঞ্জস্য বিধান করা, বা বাদ দিতে পারি।
আপনি স্বীকার করছেন যে, আপনি আমাদের বা আমাদের সহায়ক সংস্থা, সহযোগী সংস্থা, বা অনুমোদিত অর্থ প্রদানকারীকে যেসকল তথ্য সরবরাহ করছেন তা সত্য ও সঠিক এবং আপনি সর্বদা এইসকল তথ্যের বজায় রাখবেন।